২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র পিটিয়ে কারাগারে প্রধান শিক্ষক

পড়া না পারায় শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে সাতক্ষীরার একটি স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার দুপুরে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে আটক করা হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক।

অভিভাবকরা জানান, সোমবার গণিতের সূত্র না পারায় নবম শ্রেণির ১০/১৫ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটান আবু তাহের। এ ঘটনায় অভিভাবকরা সোমবার সন্ধ্যায় থানায় অভিযোগ দেয় এবং মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

ওসি এমদাদুল বলেন, অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।