পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
