যশোরে ২ আ. লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
প্রতিদ্বন্দ্বীহীন এ দুই প্রার্থী হলেন আরবপুর ইউনিয়নে শাহারুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নে আনিসুর রহমান।
রিটার্নিং অফিসার এসএম খালেদ সাইফুল্লাহ জানান, আরবপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী এনামুল হক চঞ্চল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এজন্য ওই দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে কোনো বাধা নেই বলে জানান তিনি।
