২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 12:54 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

শনিবার রাত ২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে (বস্তি) এ হত্যাকাণ্ড ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান।

নিহত মনির হোসেন (২৬) ওই এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি চনপাড়া রাসেল নগর ইউনিয়নে আওয়ামী প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক বলে পরিবারের দাবি।

ওসি বলেন, রাতে দুর্বৃত্তরা মনিরকে কুপিয়ে জখম করলে তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরের মা খাদিজা বেগমের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার ছেলেকে খুন করা হয়েছে।

“আমার ছেলে টেইলার্সের কাজ করে। এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মিল্লাত আর তার সহযোগীরা মিলে মনিরকে হত্যা করেছে।”

মনিরের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি মাহমুদুল জানিয়েছেন।