২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ভোলায় হামলায় নিহত ১

ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে নির্বাচনের প্রচার শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

শুক্রবার সকালে শান্তিরহাট বেড়ীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভোলা মডেল থানার ওসি খাইরুল কবির  জানান।

নিহত সিরাজ শান্তিরহাট বেড়ীর পাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, সকালে চরসামাইয়া ইউনিয়নের বজলু মেম্বারের পক্ষে প্রচার শেষে বাড়ি ফিরছিলেন সিরাজসহ কয়েকজন। পথে দুর্বৃত্তরা সিরাজকে মারধর করে পালিয়ে যায়।

“স্থানীয়রা সিরাজকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” 

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি খাইরুল।

চরসামাইয়া ইউনিয়নে ইউপি সদস্য পদে বজুল মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিহত সিরাজ ছিলেন বজলু মেম্বারের পক্ষের কর্মী।