২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আড়াই হাজার কেজি জাটকাসহ আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে আড়াই হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:16 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নদীর মোহনায় ‘এমভি প্রিন্স অব রাসেল প্লাস’ নামে একটি লঞ্চে এ অভিযান চালানো হয় বলে গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান।

আটকরা হলেন- লঞ্চটির সহকারী মাস্টার মো. খবির (৪৫) ও সুপারভাইজার মো. মিজানুর রহমান (৪২)।

কমান্ডার সায়ীদ বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকাগামী ওই লঞ্চে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৩০টি ড্রাম ভরতি আড়াই হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করা হয়।

আটকদের জাটকাসহ গজারিয়া স্টেশনের রাখা হয়েছে বলে জানান তিনি।