২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কারখানায় বিস্ফোরণে আগুন, দগ্ধ ৪

ঝিনাইদহ সদরের একটি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার সকালে কালা অচিন্ত্যনগর গ্রামে ‘তাজি এগ্রো’ নামের ওই কারখানায় আগুন লাগে। চারঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

দগ্ধরা হলেন চ্যাংক, জালাল উদ্দিন, মনির ও জোবায়ের। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চীনা নাগরিককে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর দগ্ধ দুজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

“এছাড়া চীনা নাগরিক চ্যাংকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।”

স্থানীয় পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশচন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে কারখানার একটি কন্টেইনারে বিস্ফোরণ হওয়ার পর আগুন ধরে তা ছড়িয়ে পড়ে।

“ঝিনাইদহ, মাগুরা ও শৈলকুপা থেকে ফায়ার সার্ভিস এসে সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

কীভাবে আগুন ধরেছে এবং ক্ষয়ক্ষতি কত তা জানাতে পারেননি তিনি।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, চীনা ও এদেশের কয়েকজন মিলে এ কারখানা প্রতিষ্ঠা করেছেন। ওই কারখানায় পাঠখড়ি পুড়িয়ে তাতে এক জাতীয় রাসায়নিক মিশিয়ে একটি প্রডাক্ট তৈরি করা হয়।

পরে ওই পণ্যটি চীনে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

</div>  </p>

পুরনো খবর:

ঝিনাইদহে কারখানায় আগুন, আহত ৪