২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কারখানায় আগুন, আহত ৪

ঝিনাইদহ সদরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে এক চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 11:26 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

বৃহস্পতিবার সকালে কালা অচিন্ত্যনগর গ্রামে ‘তাজি এগ্রো’ নামের ওই কারখানায় আগুন লাগে। চারঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

আহতরা হলেন চ্যাংক, জালাল উদ্দিন, মনির ও জোবায়ের। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশচন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে কারখানার রাসায়নিকে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে।

“ঝিনাইদহ, মাগুরা ও শৈলকুপা থেকে ফায়ার সার্ভিস এসে সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

কীভাবে আগুন ধরেছে এবং ক্ষয়ক্ষতি কত তা জানাতে পারেননি তিনি।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, চীনা ও এদেশের কয়েকজন মিলে এ কারখানা প্রতিষ্ঠা করেছেন। ওই কারখানায় পাঠখড়ি পুড়িয়ে তাতে এক জাতীয় রাসায়নিক মিশিয়ে একটি প্রডাক্ট তৈরি করা হয়।

পরে ওই পণ্যটি চীনে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।