২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার সারা দেশব্যাপী যখন আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে তার মধ্যে আশুলিয়ার দোসাইদ এলাকার সুরুজ মিয়ার ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুজিফা আক্তারের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার এসআই কামরুল ইসলাম

ঘটনার পর থেকে রুফিজার স্বামী আব্দুল বারেক পলাতক রয়েছেন বলে জানান এসআই কামরুল।

তিনি জানান, এ দম্পতির নয় বয়সী এক মেয়ে রয়েছে। মেয়ের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে গৃহবধূর নিথর দেহ দেখে পুলিশে খবর দেয়।

“পারিবারিক কলহের জেরে আব্দুল বারেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।