২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির চাকা ফেটে গাছে ধাক্কা, দুই নারীর মৃত্যু

দিনাজপুরে প্রাইভেট কারের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

রোববার বেংককালি এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চম্পাতলি হাইওয়ে পুলিশের এসআই আবুল বাসার জানান।

নিহতরা হলেন- দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুবা খাতুন (৪৫) ও তার গৃহপরিচারিকা রিজিয়া খাতুন (২২)।

দুর্ঘটনায় ওই গাড়ির চালকও আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় বাড়ি ফিরছিলেন মাকসুবা ও রিজিয়া। পথে গাড়ির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় গাড়িটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় বলে জানান ওসি।