নওগাঁয় হাসপাতালের সেপটিক ট্যাংকে গ্রেনেড
নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে সাতটি তাজা গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানিয়েছেন।
ওসি বলেন, হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য তিনটি পুরাতন সেপটিক ট্যাংক সরিয়ে নেওয়ার কাজ চলছিল।
“ট্যাংকের কাদামাটি পরিষ্কার করার সময় দুপুর পৌনে ২টার সময় গ্রেনেড ও গুলিগুলো পাওয়া যায়।”
ওই সময় শ্রমিকরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়, বলেন ওসি। জানান ।
ওসি জাকিরুল আরও জানান, সেনাবাহিনী অথবা র্যাবের বোমা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হবে।
