২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি পারাপার বন্ধ

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজবাড়ী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:02 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে শুক্রবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“কুয়াশার কারণে বয়াবাতি দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পারাপার বন্ধ রাখা হয়েছে।”

মাঝপদ্মায় কোনো ফেরি আটকে না থাকলেও পাটুরিয়া ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক মহিউদ্দিন রাসেল জানান।