২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

মানিকগঞ্জ সদরে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক আইনজীবী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেকজন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

নিহত বজলুল হক (৬০) উপজেলার ঘিওর গ্রামের হযরত আলীর ছেলে এবং মানিকগঞ্জ বারের আইনজীবী।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার এসআই মো. আল মামুন জানান।

আহত নুরুল হককে (৬৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি তিনিই চালাচ্ছিলেন।

এসআই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘিওর থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাচ্ছিলেন বজলুল ও নুরুল। পথে মাটিবাহী একটি ট্রাক পেছন মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা আহত হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বজলুরকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে এসআই মামুন জানান।