২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৩ হাজার ইয়াবাসহ আটক ২

কুমিল্লার মনোহরগঞ্জে তিন হাজার দুইশ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 11:25 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বুধবার গভীররাতে উপজেলার লক্ষ্মনপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১১ এএসপি মংনেথোয়াই মারমা জানান।

এরা হলেন, মনোহরগঞ্জের রাউফুল গ্রামের মো. আব্দুল জহির এর ছেলে নাসির (২৮) ও মরিচা গ্রামের মনির আহম্মদের ছেলে নরুল আফসার খোকন (৩২) ।

এএসপি মংনেথোয়াই বলেন, “রাতে লক্ষ্মনপুরের ফয়েজ পাটোয়ারীর ঘরে অভিযান চালিয়ে তিন হাজার দুইশত ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১৬০ টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।”

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য নয় লাখ ৬০ হাজার টাকা । তাদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা করা হবে বলে জানান তিনি।