২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের চিলমারীতে এ অভিযান চালানো হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মুনিরুজ্জামান জানান।

গ্রেপ্তাররা হলেন চিলমারী উপজেলার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা ও ডাকাত দলের সর্দার আমিনুল ইসলাম (৫৮), রংপুরের সুজন মিয়া (২০), রবিউল ইসলাম (২১) ও নুর আলম (২২)।

এসপি মুনিরুজ্জামান বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাতে চিলমারীর রমনা বাজার এলাকার বিকাশ এজেন্ট হায়দার আলীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, তিনটি মোবাইল সেট ও একটি বাইসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

“এ ঘটনায় মামলা হলে ডাকাতদের ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন তথ্য পেয়ে সোমবার রাতে সুজন, রবিউল ও নুর আলমকে রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার সকালে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত সর্দার আমিনুল ইসলামকে চিলমারী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।