২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে তক্ষকসহ আটক ৫

ঢাকার ধামরাইয়ে বিরল প্রজাতির তক্ষক কেনা-বেচার সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 03:36 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার উপজেলার সানোরা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ।

আটককৃতরা হলেন সানোরা এলাকার আবুল কালাম আজাদের ছেলে সেলিম মিয়া (৪০), চাঁদপুরের মতলব থানার এনায়েতপুর এলাকার কবির হোসেন (৩৫), বরিশালের উজিরপুর থানার শাতলা এলাকার ফয়জুল হক (৩৮), নেত্রকোনার আটপাড়া থানার মোস্তাপুর এলাকার স্বপন (৩২) ও আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার আব্দুর রাজ্জাক (৫৫)।

পুলিশ কর্মকর্তা সায়েদ বলেন, এরা দীর্ঘ দিন ধরে ধামরাই ও আশপাশের এলাকায় তক্ষক কেনা-বেচার নাম করে মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিল। এছাড়া তারা প্রায়ই তক্ষক দেশের বাহিরে পাচার করে।

“সকালে সানোরা এলাকায় তক্ষক কেনা-বেচা এমন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ ওই পাঁচজনকে আটক করা হয়েছে।”

তক্ষকটি থানা হেফাজতে রয়েছে। তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে।