সাতক্ষীরায় গরুর খাটালে মিস্ত্রির ঝুলন্ত লাশ
সাতক্ষীরার কলারোয়ায় এক মটর মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড়ের নাছির উদ্দিনের গরুর খাটালে লাশটি পাওয়া যায় বলে কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।
নিহত জাবেদ আলী গাজী (১৮)উপজেলার রামভদ্রপুর গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে। গয়ড়া কলেজ মোড়ের হারিজ মোহাম্মাদ পরশের দোকানে মোটর সাইকেলের মিস্ত্রি হিসাবে কাজ করতেন তিনি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুর খাটালের আম গাছে জাবেদের লাশ ঝুলছে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
জাবেদ আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
