২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে স্কুলের চাল ভেঙে ২৫ শিক্ষার্থী আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আকস্মিক ঝড়ে একটি উচ্চবিদ্যালয়ের টিনশেডের চাল ভেঙে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:26 AM

Updated : 11 Oct 2022, 07:50 PM

সিরাজদিখানের ইউএনও রওনক অফরোজা সুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কেয়াইন ইউনিয়নের কাজীশাল হাজীগাঁও হুমায়ুন মোল্লা উচ্চবিদ্যালয়ের টিনশেড ঘরে ১০ম শ্রেণির পাঠ চলাকালে আকস্মিক ঝড়ে চাল ভেঙে পড়ায় ওই শ্রেণির কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা এদিক-সেদিক ছুটাছুটি করে পালাতে থাকলে আরও কজন আহত হয়।

তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে ইউএনও জানান।