২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার

শিশুর উপর সহিংসতার কয়েকটি ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যে নারায়ণগঞ্জে প্রথম শ্রেণির এক ছাত্রের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

শুক্রবার বিকালে শহরের চর সৈয়দপুর কড়ইতলী থেকে প্রণব বসুর লাশ উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ মডেল থানার ওসি মো.আব্দুল মালেক।

প্রণব ওই এলাকার রাম বসুর ছেলে এবং স্থানীয় সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

রাম বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পৌনে ২টায় প্রণব বাসা থেকে বের হয়ে খেলতে যায়। বিকাল পর্যন্ত সে বাড়ি না ফেরায় এলাকার আশপাশে তার খোঁজ করতে বের হই। 

“খোঁজাখুঁজির এক পর্যায়ে কড়ইতলী এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখি।”

ওসি মো.আব্দুল মালেক ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।

সম্প্রতি রাজশাহীর পবা উপজেলায় দুই স্কুলছাত্রকে বেঁধে পিটিয়ে তার ভিডিওচিত্র ধারণে করে কয়েকজন।

বুধবার হবিগঞ্জের বাহুবলে চার শিশুর বালিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।  

পুরনো খবর:

৪ শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে: প্রতিমন্ত্রী
পবায় নির্যাতিত দুই শিশু রাজশাহী মেডিকেলে