২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ঢুকে ছাত্রীকে ‘টানাহেঁচড়া’, পিটুনির পর পুলিশে

ঢাকার ধামরাইয়ে ক্লাসরুমে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে টানাহেঁচড়া করায় পিটুনির শিকার একজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:38 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

তৌহিদুল ইসলামকে (২৭) বুধবার দুপুরে কুল্লা ইউনিয়নের বড় চণ্ডাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করা হয় বলে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেভা রানী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৌহিদুল পঞ্চম শ্রেণির এই ছাত্রীকে প্রায়ই রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন।

“দুপুরে তাকে ক্লাসরুমে একা পেয়ে হাত ধরে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পিটুনির পর পুলিশে দেয়।”

বৃহস্পতিবার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে ওসি রিজাউল জানান।

তৌহিদুল মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম মহল্লার আব্দুর রশিদ মিয়ার ছেলে।