২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে, আহত হন ওই বাসের এক যাত্রী।  

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার দুপুরে গাগড়ীজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল মাঝি (১১) গাগড়ীজোড়া গ্রামের খলিল মাঝির ছেলে এবং গাগড়ীজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

আহত বাসযাত্রী ইব্রাহিম খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানার ওসি ইকরাম আলী বলেন, শরীয়তপুর-ঢাকা মহাসড়কের গাগড়ীজোড়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস ‘শাহ মাদার পরিবহন’ রাতুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

“ওই সময় বাসের যাত্রী ইব্রাহিম খান গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন।”

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাছের গুড়ি ফেলে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে। পরে নড়িয়া ও পালং মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বাসটিকে আটক করলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।