২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে চলছে রোহিঙ্গা শুমারি

বান্দরবানে বসবাসরত রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 11:42 AM

Updated : 20 Aug 2022, 11:51 AM

জেলার সাতটি উপজেলায় ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ শুমারি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে বান্দরবান পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

তিনি বলেন, “সাতটি উপজেলায় রোহিঙ্গাদের চিহ্নিতকরণের প্রাথমিক পর্যায়ের কাজ করছেন ২২৪ জন কর্মী। মার্চের শেষ দিকে চূড়ান্ত শুমারির কাজ শুরু হবে।”

বান্দরবান ছাড়াও খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম ও পটুয়াখালীতে রোহিঙ্গাদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর।

পুরনো খবর:

ছয় জেলায় রোহিঙ্গা শুমারি শুরু