বুড়িগঙ্গায় নিখোঁজ যাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে জানান হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. শামসুল আলম।
নিহত হিরু শেখ (৪০) মুন্সিগঞ্জের শ্রীনগরের কবুতর খোলা গ্রামের মৃত তোতা শেখের ছেলে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
