পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা
পরিমাপে কম দেওয়ায় গাজীপুরে দুইটি ফিলিং স্টেশনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সদর উপজেলার হোতাপাড়া এলাকার কেআরসি ফিলিং স্টেশনে ও শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকার মেসার্স কাজী ট্রেডার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয় বলে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার মহিউল ইসলাম জানান।
তিনি বলেন, অক্টেন ও ডিজেল পরিমাণে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কাজী ট্রেডার্স ফিলিং স্টেশনকে সাড়ে চার লাখ টাকা এবং কেআরসি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
