২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএম কলেজে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

যশোর সরকারি এমএম কলেজে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 12:15 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

মঙ্গলবার কলেজের শিক্ষক কাউন্সিলের সভায় আল নোমানের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান অধ্যক্ষ মিজানুর রহমান।

অভিযুক্ত আল নোমান সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

রোববার কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে ক্লাস চলাকালে ওই বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আল নোমান।

অধ্যক্ষ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের তিন সদস্যের একটি দল তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক কাউন্সিলের সভায় আল নোমানের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর কার্যকর হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।