২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে ‘চরমপন্থি’ খুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক কথিত চরমপন্থির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

নিহত আনোয়ার হোসেন আনু ( ৪৫ ) উপজেলার ভালকি গ্রামের জভেদ আলির ছেলে।

বৃহস্পতিবার দুপুরে কেসমত ঘোড়াগাছা গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

 

হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, মাঠে লাশটি দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

“নিহত আনোয়ার হোসেন আনু চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন।”

তার বিরুদ্ধে  হত্যা, চাঁদাবাজিসহ হরিণাকুণ্ডু থানায় ৪টি, ঝিনাইদহ সদর থানায় ২টি, চুয়াডাঙ্গা সদর থনায় ২টি ও আলমডাঙ্গা থানায় ১টি মামলা রয়েছে বলেও জানান ওসি মাহতাব।