২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ধর্ষকের যাবজ্জীবন

ফেনীতে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনসুর রাসুল রুবেল দাগনভূইয়া পৌরসভার বেতুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

 

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলার নথির বরাত দিয়ে এপিপি ফরিদ আহম্মদ হাজারী জানান, ২০০৮ সালের ১২ জানুয়ারি রাতে একই বাড়ির এক মেয়েকে ধর্ষণ করে রুবেল। এ ঘটনায় ১৪ জানুয়ারি মেয়েটির মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মনসুর রাসুল রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।