২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার মধ্যে ট্রাক দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুর একটি লেইনে যান চলাচল বন্ধের আড়াই ঘণ্টা পর আবার সচল হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 11:56 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার বেলা ১১টার দিকে উত্তরবঙ্গগামী লেইনে যান চলাচল শুরু হয় বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান।

সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৮ নম্বর খুঁটির কাছে চারটি ট্রাক দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী লেইনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Image
বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতু

ওসি আখেরুজ্জামান বলেন, “ঘন কুয়াশার মধ্যে সেতুতে পরপর থাকা উত্তরবঙ্গগামী চারটি মালবোঝাই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। ফলে কয়েকজন চালক ও সহকারী আহত হন এবং সেতুতে চলাচল বন্ধ হয়ে যায়।” 

রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতুতে এর আগে গত ৯ জানুয়ারি একই ধরনের দুটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন, আহত হন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৫ জন।

পরপর কয়েকদিন বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার পর কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দেয় সরকার।

পুরনো খবর:

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ৪ ট্রাক, চলাচল ব্যাহত
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রসহ নিহত ৯
কুয়াশায় গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি নয়