২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গম আত্মসাতের দায়ে ইউপি সদস্যসহ ২ জনের দণ্ড

১৩ বছর পর সরকারি গম আত্মসাতের মামলায় ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা এবং এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:03 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম মাতুব্বর ও  পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গা উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন। 

মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ এ এস এম জহুরুল ইসলামের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান জানান, ২০০২ সালের ২১ অগাস্ট ভাঙ্গা উপজেলার চাতলার ফুকুর হাটির ড্রেনেজ সিস্টেমের পুর্নখনন প্রকল্পের বরাদ্দে থাকা ২ দশমিক ৮৬ মেট্রিক টন গম আত্মসাতে সময় আব্দুল করিম ও মহিউদ্দিনকে আটক করেন দুদক ফরিদপুরের সহকারী পরিদর্শক হাফিজুর রহমান।

এর পরদিন হাফিজুর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।