২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনপূর্ব সহিংসতায় বিএনপি-জামায়াতের ১৫ জনের যাবজ্জীবন

জামায়াত-বিএনপির হরতাল-অবরোধে সিরাজগঞ্জের ফকিরতলা বেইলি ব্রিজে নাশকতার মামলায় ১৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 07:41 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মঙ্গলবার বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জ থানার ফকিরতলা বেইলি ব্রিজের পাটাতন তুলে ফেলে। এতে বাধা দিতে গেলে তারা পুলিশের উপরও হামলা চালায়। এ ঘটনায় সিরাজগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সদর থানার চক ব্রাহ্মণগাঁতী গ্রামের মিজানুর রহমান, খলিশাকুড়া গ্রামের কাইউম মুন্সি, খলিশাকুড়া খিচুড়ি পাড়া গ্রামের মোকলেসুর রহমান, রিয়াজ হাসান রাজু, চন্দ্রকোণা গ্রামের চাঁন মিয়া শেখ, শাহ আলম, চর ছনগাছা গ্রামের সুমন, হামিদ, ঘোড়াচড়া এলাকার মোমিন,  নতুন ভাঙা বাড়ি দক্ষিণপাড়া এলাকার সবুজ, জারিলা পোড়াবাড়ি এলাকার আনিসুর রহমান, পূর্ব মোহনপুর এলাকার আব্দুল আলিম ওরফে ডাকাত আলিম, বাবু ওরফে ডাকাত বাবু, ধানবান্ধি জেসি রোড এলাকার মোতালেব ওরফে তালেব।

এদের মধ্যে শুধু হামিদ রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

পাঁচ বছর সাজাপ্রাপ্তরা হলেন, শিলন্দা এলাকার শফি, হোসেনপুর বউ বাজারের হাকু, আমলা পাড়ার আলমগীর আলম ওরফে প্যাটেল আলম, দৌলতপুর খোকশাবাড়ির জুড়ান আলী, একডালা শহর এলাকার লুৎফর ভূইয়া, পুরাতণ শৈলাবাড়ির বাবুল শেখ, হাট সারটিয়ার সানোয়ার হোসেন, গাছাবাড়ির আলেক চাঁদ, বাঐতারার ইসমাইল হোসেন, খোকসাবাড়ি হাটখোলার মোস্তাকিম, আলমগীর হোসেন, ধানবান্দি জেসি রোডের জিয়া হাসান ওরফে জন ওরফে জনি, মেহেদী হাসান পাপ্পু।

এদের মধ্যে পাপ্পু, জনি ও ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ বছর করে কারাদণ্ড প্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়ায় মামলার ৩২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া অভিযোগপত্রে ৬০ জনকে আসামি করা হয়েছিল।