২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জামালপুরে হরতাল

জামালপুরের নরুন্দিতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অর্ধদিবস হরতাল পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 02:39 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হরতালের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত নরুন্দি ইউনিয়নের সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল।

এছাড়াও হরতালের সর্মথনে নরুন্দি রেল স্টেশন এলাকা ও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ।

পরে এক সমাবেশে নরুন্দি নাগরিক সমাজের আহবায়ক খলিলুর রহমান বলেন, “নরুন্দি রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।”

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে পরদিন জেলায় রেলপথ ও সড়ক অবরোধ করা হবে বলেও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নরুন্দি ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।

এলাকাবাসী জানায়, রেল কর্তৃপক্ষ সম্প্রতি নরুন্দি রেল স্টেশনের কার্যক্রম বন্ধ করে দিয়ে স্টেশন মাস্টারকে অন্যত্র বদলি করেছে। এরপর থেকে নরুন্দি স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামছে না।

পুরনো খবর:

জামালপুরে রেলপথ অবরোধ