২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে রেলপথ অবরোধ

জামালপুরের নরুন্দি রেলস্টেশন বন্ধের প্রতিবাদে ময়মনসিংহ-জামালপুর রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 10:14 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শুক্রবার বিকালে নরুন্দি এলাকায় তিন ঘণ্টার এ অবরোধের কারণে তিস্তা ও অগ্নিবীণা ট্রেন মাঝপথে আটকে থাকে।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন বলেন, বিকাল ৩টার দিকে এলাকাবাসী ওই এলাকায় ময়মনসিংহ-জামালপুর রেলপথ অবরোধ করে। 

“ইউএনও ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে তারা অবরোধ তুলে চলে যায়।”

বর্তমানে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, রেল কর্তৃপক্ষ সম্প্রতি নরুন্দি রেল স্টেশনের কার্যক্রম বন্ধ করে দিয়ে স্টেশন মাস্টারকে অন্যত্র বদলি করেছে। এরপর থেকে নরুন্দি স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামছে না।

নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক বলেন, “নরুন্দি স্টেশনের কার্যক্রম বন্ধ করায় এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে। অবিলম্বে এ স্টেশন আবার চালু করা হোক।”