পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশা কমে এলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু করেন তারা।
ফাইল ফটো
শফিকুল ইসলাম বলেন, পারাপার শুরু হওয়ায় ঘাটে যানবাহনের তেমন চাপ আর নেই।
শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।
