কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মাঝপদ্মায় কোন ফেরি আটকে নেই। ঘাটেও যানবাহনের তেমন চাপ নেই বলে জানান তিনি।
শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।
