২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

মানিকগঞ্জে  এক তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

দণ্ডপ্রাপ্ত হলেন শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামের পরাণ হালদার ও একই গ্রামের সুমন শেখ।

সুমন শেখ পলাতক রয়েছেন বলে জানান পিপি এ কে এম নূরুল হুদা রুবেল।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে পিপি আরও জানান, ২০০৬ সালের ৫ নভেম্বর নয়াকান্দি গ্রামের ধীরেন হালদারের মেয়ে সেবা রানি হালদারকে (২৭) ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ধীরেন পাঁচজনকে আসামি করে মামলা করেন।