বরগুনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ খান (৬০) বেতাগী উপজেলার চরখালী গ্রামের বাসিন্দা।
সোমবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান এ রায় দেন।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার জানান, ২০১৪ সালে ২২ জানুয়ারি আব্দুল লতিফ খান স্ত্রী রেলিমাকে (৪০) কুপিয়ে হত্যা করেন।
ওই ঘটনায় রেলিমার ভাই শাহ আলম সিকদার বাদী হয়ে আবদুল লতিফ খানকে আসামি করে বেতাগী থানায় হত্যা মামলা করেন।
