২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী ও তার চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

এরা হলেন-উপজেলার ধনুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়া (১৮) ও চাচা উজ্জ্বল (২৩)।

সোমবার ভোরে ধনুয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীপুর থানার এসআই মো. আব্দুর রাশিদ।  

মাসুদ ধুনয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

এসআই রাশিদ বলেন, মাদ্রাসাছাত্রী ও মাসুদ পূর্ব পরিচিত। তারা পাশাপশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে।

“রোববার সকালে ওই ছাত্রীকে কৌশলে চাচার বাড়িতে নিয়ে যায় মাসুদ। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তার ভাই থানায় একটি মামলা দায়ের করেন।”  

মাসুদ প্রাথমিকভাবে অভিযোগ স্বীকার করেছে, মেয়টির স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নেওয়া হয়েছে বলে জানান এসআই রাশিদ।