কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কক্সবাজার সদরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড় মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান ।
এসআই রহিম বলেন, কক্সবাজার শহর ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দ্বিজেনের মৃত্যু হয়।
ঘটনার পরপর মাইক্রোবাসটি পালিয়ে গেছে বলে জানান এসআই আব্দুর রহিম।
