ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ
ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে জেলা নাগরিক ফোরাম।
শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে এ কর্মসূচির পর সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়
গত ১১ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক সহপাঠীর মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে তাণ্ডব চালায় মাদ্রাসাছাত্ররা।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাংচুরের পাশাপাশি সুর সম্রাটের স্মৃতি বিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেয় মাদ্রাসার ছাত্ররা।
জেলা আওয়ামী লীগ কার্যালয়, শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ভাংচুর চালানো হয়।
