২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে বাসচাপায় ২ নারী নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহারে বাসচাপায় অটোরিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার উপজেলার সান্তাহারের পৌঁওতা রেল গেইটের কাছে নওগাঁ-বগুড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই সেকেন্দার আলি।

নিহতরা হলেন উপজেলার ছোট আখিড়া গ্রামের মৃত আজিজার রহমানের দুই স্ত্রী রোকেয়া বেওয়া (৬০) ও রাবেয়া বেওয়া (৫২)।

আহতদের নওগাঁ সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়ক প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান এসআই।

এসআই সেকেন্দার বলেন, ব্যাটারি চালিত অটোরিকশাটি আদমদীঘি থেকে সান্তাহার শহরের নামা পৌঁওতা মহল্লায় যাচ্ছিল। পৌঁওতা রেল গেইটের কাছে রাস্তা পার হওয়ার সময় নওগাঁগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রোকেয়া বেওয়া এবং হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেওয়া মারা যান। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চার জন।