২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত ও এক যুবক আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:12 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সকালে উপজেলার আল্লারদরগা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম।

নিহত কেরামত আলী (৭৫) উপজেলার আমদহ গ্রামের মৃত আলীজানের ছেলে।

আহত রেনিস আলী (২৬) পাটুয়াকান্দি গ্রামের একরাম হোসেনের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আমিনুল জানান, সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক আল্লারদরগা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী রেনিস আলীকে ধাক্কা দেয়।

“পরে চাপা দিয়ে ট্রাকটি চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”  

পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আল্লারদরগা বাজার সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।