পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু
মৌলভীবাজারে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার হাফিজুর রহমান।
“সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করার পর রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।”
“ফলে ভোররাত ৪টার পর ওই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।”
দুর্ঘটনারর পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং শমসেরনগর স্টেশনে কালনি এক্সপ্রেস আটকা পড়েছিল।
