২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক আব্দুর রশীদের জন্মদিন সোমবার

প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশীদের ৮৬তম জন্মদিন সোমবার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 10:09 AM

Updated : 20 Aug 2022, 11:41 AM

পারিবারিকভাবে তার জন্মদিন পালন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে আব্দুর রহিম বাদল।

কর্মসূচির মধ্যে রয়েছে শহরের গৃদানারায়ণপুরের বাসভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান, কবর জিয়ারত ও দোয়া মাহফিল। 

ভাষা সৈনিক আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটিতে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।

তিনি শেরপুরের ভিক্টোরিয়া একাডেমির ছাত্র থাকাকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তৎকালীন সরকারের রোষানলে পড়ে কারাভোগও করেন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার প্রতিবাদ করায় তাকে নয় মাস কারাভোগও করতে হয়।

মৃত্যুর আগ পর্যন্ত শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এ মুক্তিযোদ্ধা স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

আব্দুর রশীদ তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, জেনারেল এমএজি ওসমানী ও বিপ্লবী রবি নিয়েগীসহ দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদের সান্নিধ্য লাভ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন।

পুরনো খবর:

শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদকে স্মরণ
ভাষা সৈনিক আব্দুর রশীদ নেই