২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদকে স্মরণ

শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক প্রয়াত আব্দুর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, শেরপুর জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা হয় শহরের নিউ মার্কেটের নির্মাণাধীন ভবনে।

সভায় আলোচকরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং ৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে পারলেই ভাষা সৈনিক আব্দুর রশীদের প্রতি সম্মান দেখানো হবে।

শিক্ষাবিদ ড. সুধাময় দাসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল।

বক্তব্য রাখেন সংগঠসের সাংগঠনিক সম্পাদক বায়োজিদ আক্কাছ, আলী আকবর টাবি, মুহসীন আলী, আমজাদ হোসেন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, হারেজ আলী, ডা. আব্দুছ সালাম, হাবিব, নাজিম উদ্দিন, প্রয়াতের ছেলে সাংবাদিক আব্দুর রহিম বাদল।

সভার শুরুতে প্রয়াতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গত ৫ জুন শেরপুর শহরে নিজ বাসভবনে আব্দুর রশীদ মৃত্যুবরণ করেন।