২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে চালককে মেরে ‘আলমসাধু’ ছিনতাই

মেহেরপুরে দুর্বৃত্তরা চালককে ছুরিকাঘাতে হত্যার পর শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি আলমসাধু নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 12:24 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

নিহত নাসির উদ্দিন মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের ফরজ মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসা স্বজনদের বরাত দিয়ে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে পড়ে ছিলেন ছুরিকাঘাতে আহত নাসির। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে; এর আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরউদ্দিন বলেন, নিহত আলমসাধু চালক নাসিরের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত করা হবে।