কক্সবাজারে ইয়াবাসহ ২ নারী আটক
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার সকালে তাদের চার মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা রুমখা এলাকার ফরিদ আলমের স্ত্রী শামসুন্নাহার বেগম (৩০) ও একই এলাকার মৃত জাফর আলীর কন্যা শারমিন বেগম (২৬)।
বিজিবি অধিনায়ক বলেন, বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকেপোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ২ হাজার ৪২৫টি ইয়াবাসহ তাদের আটক করে বিজিবি।
“বৃহস্পতিবার সকালে তাদের কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।”
