২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় কুমিল্লায় ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লায় প্রায় ১৪ বছর আগের একটি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।

এছাড়া আরও এক আসমিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামের কাউসার মিয়া, রফিকুল ইসলাম ও জাকির হোসেন।

ছয়মাস দণ্ডপ্রাপ্ত হলেন একই এলাকার খলিল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন জন কারাগারে এবং ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত খলিল পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও আসামিকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু তাহের।

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০০২ সালে ৪ জুন জমি-জমা ও পাওনা টাকা আদায়ের জেরে খুন হন মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামে আব্দুল মমিন।

এ ঘটনায় ওইদিন মমিনের বাবা কালু মিয়া বাদী হয়ে একই এলাকার ছয় জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেয় আদালত।