২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পৌর মেয়রদের শপথ গ্রহণ

রাজশাহী ও নাটোরের ১৯টি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 07:25 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

বুধবার রাজশাহী জেলা শিল্পকলা মিলনায়তনে তাদের শপথ পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন।

মুনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহীর  শপথ অনুষ্ঠানে ১২টি পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন। তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।

এছাড়া এসব পৌরসভার ১৫৬ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। যাদের মধ্যে ১১৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৯ জন নারী কাউন্সিলর রয়েছেন বলে তিনি জানান।

শপথ নেওয়া মেয়ররা হলেন তাহেরপুরের আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জের আব্দুল মালেক, দুর্গাপুরের তোফাজ্জাল হোসেন, কেশরহাটের শহিদুজ্জামান শহিদ, কাটাখালির আব্বাস আলী, মুন্ডমালার গোলাম রাব্বানী, গোদাগাড়ীর মনিরুল ইসলাম বাবু, কাঁকনহাটের আব্দুল মজিদ, আড়ানীর মুক্তার আলী, পুঠিয়ার আসাদুল হক আসাদ, চারঘাটের জাকিরুল ইসলাম বিকুল ও নওহাটার মকবুল হোসেন।

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আরও জানান, নাটোরের ছয়টি পৌরসভার মেয়রাও শপথ নিয়েছেন।

এরা হলেন নাটোরের উমা চৌধুরী, সিংড়ার জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গার শফির উদ্দিন মন্ডল, গুরুদাসপুরের শাহ নেওয়াজ আলী, গোপালপুরের নজরুল ইসলাম ও বড়াইগ্রামের আব্দুল বারেক সরদার।

এছাড়াও ৫৮ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৫৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৯ জন শপথ নিয়েছেন।

নাটোর পৌরসভার সাধারণ কাউন্সিলর সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।