২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবক  গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

গ্রেপ্তার নাজমুল খন্দকার (২৭) মুনসুরপুর গ্রামের আবু হানিফার ছেলে।

কালীগঞ্জ থানার এসআই মো. তরিকুল ইসলাম জানান,  কালীগঞ্জ থানা গেইটের নাজমুল ডিজিটাল ভিডিও অ্যান্ড এডিটিং সেন্টার থেকে রোববার রাতে তাকে আটক করা হয়।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, প্রায় তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই তরুণীকে (২২) ধর্ষণ করেন নাজমুল। রোববার রাতেও বিয়ে করার কথা বলে মোবাইল ফোনে ডেকে এনে ধর্ষণ করেন।

“কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে নাজমুলকে আটক করে।”

থানায় এনে নাজমুলকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে পুলিশ। রাজি না হওয়ায় ওই তরুণী ধর্ষণের মামলা করেন বলে জানান এসআই তরিকুল।

মঙ্গলবার দুপুরে নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে এবং তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।