বাগেরহাটে বাসচাপায় শিশু নিহত
বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বাধাল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাটাখালী হাইওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী।
নিহত সাব্বির হোসেন (৪) উপজেলার আলীপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাব্বির তার বাবার হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ হাত ছেড়ে দৌড় দিলে খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।
